সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক

  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১২ এএম
  • ৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে ঠিকাদারদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে নতুন ঠিকাদার কল্যাণ সমিতি।গতকাল সকাল ১১টায় অধিদপ্তরের হলরুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার আহমেদুল কবির (নিপু) এবং সঞ্চালনা করেন ঠিকাদার মোহাম্মদ বোখারী আজম। সভায় বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সাইফুল ইসলাম,মোহাম্মদ বখতিয়ার চৌধুরী,যুদৃষ্টি দাসসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।

বক্তারা সমিতির লক্ষ্য, ঠিকাদারদের পেশাগত সমস্যা, সরকারি কাজের গুণগত মান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।পরবর্তীতে উপস্থিত সকল ঠিকাদারের

সর্বসম্মত সিদ্ধান্তে (২০২৬–২০২৭) মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট ঠিকাদার কল্যাণ সমিতি গঠন করা হয়। এতে আহমেদুল কবির (নিপু) সভাপতি এবং মোহাম্মদ আবদুল্লাহ (টিটু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ সাজেদুল করিম (সাজু)অর্থ সম্পাদক: মোহাম্মদ বোখারী আজম সদস্য: মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ বখতিয়ার চৌধুরী

সভায় নেতৃবৃন্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে সরকারি উন্নয়নমূলক কাজ যথানিয়মে, সুষ্ঠু ও মানসম্পন্নভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-চক্রের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com