মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষছে পেন্টাগন

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৫২ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন, তবে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। রয়টার্সকে দেয়া দুই মার্কিন কর্মকর্তার এই ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যে এবারকার সংঘাত আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ রূপ নিতে পারে।

পরিকল্পনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কূটনৈতিক তৎপরতা চলছে, এই সামরিক প্রস্তুতি তার গুরুত্ব ও ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে ওমানে দুই দেশের কূটনীতিকরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

মূলত ওই অঞ্চলে ট্রাম্পের ব্যাপক সেনা সমাবেশ এবং নতুন করে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটেই এই আলোচনার উদ্যোগ নেয়া হয়।

শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে হাজার হাজার অতিরিক্ত সৈন্য, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, যা আক্রমণ ও প্রতিরক্ষা, উভয় ক্ষেত্রেই সমান কার্যকর। উত্তর ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও যোগ করেন, কখনো কখনো ভীতি ছড়ানোর প্রয়োজন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কেবল এটিই একমাত্র পথ।

সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের কাছে সব পথই খোলা রয়েছে। তবে পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত বছরও যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দুটি রণতরী পাঠিয়েছিল এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে জুনের সেই ‘মিডনাইট হ্যামার’ অপারেশনটি ছিল মূলত এককালীন ঝটিকা আক্রমণ। সেবার যুক্তরাষ্ট্র থেকে স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে হামলা চালিয়েছিল এবং ইরানও কাতারের একটি মার্কিন ঘাঁটিতে অত্যন্ত সীমিত পাল্টা হামলা চালিয়েছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের পরিকল্পনাটি অনেক বেশি জটিল। এক কর্মকর্তার মতে, দীর্ঘমেয়াদী অভিযানের ক্ষেত্রে মার্কিন বাহিনী শুধু পরমাণু স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এমন অভিযানে মার্কিন বাহিনীর ঝুঁকি বেশি হবে। কারণ ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে এবং তাদের পাল্টা আঘাত পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে দিতে পারে।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র পুরোপুরি নিশ্চিত, ইরান পাল্টা হামলা চালাবে, যার ফলে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে আক্রমণ ও প্রতিশোধের পালা চলতে পারে। তবে পাল্টা হামলা বা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন কোনো মন্তব্য করেনি।পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং অভ্যন্তরীণ দমনের অভিযোগে ট্রাম্প বারবার ইরানকে বোমা মারার হুমকি দিয়ে আসছেন। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেছিলেন, কূটনৈতিক সমাধান না হলে এর বিকল্প হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক।

অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের ভূখণ্ডে হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যেকোনো মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে। বর্তমানে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তাতে অবশ্যই ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরান জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র ইস্যুকে এর সঙ্গে যুক্ত করতে রাজি নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com