সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৪.২৪ এএম
  • ৪৬০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ের মাদানী ঝিলপাড় এলাকায় এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আবুল বাশার তালুকদার (৩২)। বুধবার (১৩ মে) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

কোপানোর পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, শত্রুতার জেরে আবুল বাশারকে স্থানীয় যুবলীগ নেতা ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে।

নিহতের ভাই উজ্জল তালুকদার বলেন, ‘আমার ভাই ঠিকাদারির কাজ করতো। এই এলাকার বেশিরভাগ কাজ করে খিলগাঁও থানা যুবলীগের নেতা সাইফুল। কিছু কাজ পাওয়া নিয়ে কয়েকদিন আগে সাইফুলের সঙ্গে আবুল বাশারের হাতাহাতি হয়। যে জায়গায় হাতাহাতি হয়েছিল, এর ১০ গজ দূরে আজকে আমার ভাইকে মেরে ফেলেছে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। হত্যার কারণ তদন্তের আগে বলা যাচ্ছে না। এখনও কোনও মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য বাশারের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিহতের বড় ভাই উজ্জল তালুকদার জানান, আবুল বাশারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর জখম রয়েছে।

আবুল বাশার মাদারীপুর জেলার সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। তিনি ঢাকার খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় থাকতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com