বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩টি আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে জামায়াতে ইসলামী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪২ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল, ১১ দলীয় জোটের খেলাফত মজলিস এবং এবি পার্টির প্রতিনিধিরা। প্রায় আধাঘণ্টার বৈঠকে সিইসির কাছে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও অভিযোগ তুলে ধরেন।

পরে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, কুমিল্লা-৮, শরীয়তপুর-২, পটুয়াখালী-১ এসব আসনের অধিকাংশ কেন্দ্রে ভোট হতে পারেনি এবং নির্ভয়ে-নির্বিঘ্নে ভোটাররা উপস্থিত হতে পারেননি। এ তিন আসনের যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেখানে নির্বাচন কমিশন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। ওই কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিতের দাবি জানানো হয়েছে।

তিনি আরও জানান, প্রায় শতাধিক ভিডিও ফুটেজের লিংক ও মিডিয়ার ফুটেজের লিংক নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। সিল মারা, জাল ভোট, ভয়ভীতি দেখানো এ ধরেন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় আছে।

এর আগে ভোট প্রদান শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। দের যুগ পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, আমিও ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরেছি। যুবসমাজ ভোটের জন্য বহু অপেক্ষায় ছিল। এই ভোটের মাধ্যমে এ দেশে সন্ত্রাস মুক্ত ও দখলমুক্ত হোক।

তিনি বলেন, এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি পরিবার দলের হবে না, যে সরকার হবে জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। সবার নিকট দোয়া চাই। সবার সহযোগিতা চাই, দেশটা আমাদের সবার। গণমাধ্যম সমাজে চতুর্থ স্তম্ভ। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে পাশে চাই। ছোটখাটো কোন বিষয় হলে ইগনোর করব, বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। আমাদের যা করার তাই করব। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা কোনোভাবে চাই না। সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটাই হবে, ভোট যখন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com