রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪০ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ইকবাল হোসেন (৩২), জয় বেপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০)।  বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহত জয় বেপারি বলেন, ‘বিএনপি সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি। কারণ, নির্বাচনের প্রচারের সময় শেষ হয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড ও লাঠি দিয়ে আমাদের ওপর হামলা করে। এ বিষয়ে বিএনপি প্রার্থী বা তাঁর সমর্থকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ‘পুলিশের একটি টিম ইতিমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা এখন সেখানে যাচ্ছি। কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত নই। তবে শুনেছি বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সাথে খারাপ ব্যবহার করে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।’

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) সংসদীয় আসনে দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com