মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৩৭ এএম
  • ৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূলে গণসংযোগ ও জনমত গঠনের অংশ হিসেবে মধ্যমপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া (দক্ষিণ পাড়া) এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর সহধর্মিণী তাহেরা খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ নুরুল আবছার।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তাহেরা খসরু বলেন, “দেশ আজ এক সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সবসময় চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রেখেছেন।”

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ নুরুল আবছার বলেন, “চট্টগ্রাম-১১ আসনের উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা। তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত হবে।”

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন মিলকি, থানা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক মো. আলী আকবর, সংগঠক কাজী জিয়া উদ্দিন সোহেল, ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড আহ্বায়ক মো. সাইফুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা মো. শাহীন মুরাদ এবং মহিলা দল নেত্রী নুরজাহান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষের বিজয় নিশ্চিত করা। উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com