বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে :প্রধানমন্ত্রী আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ)

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১.১০ এএম
  • ৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে। গনঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম উদ্দীন (আকাশ) ট্রাক প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় এলাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বন্দর-পতেঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গনঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ মোস্তাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন এবং সহ-সভাপতি মোঃ মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসন দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে এ এলাকার সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। বন্দরের শ্রমজীবী মানুষ, কর্মসংস্থান, পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও নাগরিক সেবা নিয়ে কার্যকর কোনো টেকসই উদ্যোগ দেখা যায়নি।
ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) তাঁর বক্তব্যে বলেন,

“এই আসনের মানুষ পরিবর্তন চায়। আমি ট্রাক প্রতীক নিয়ে সাধারণ মানুষের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির পক্ষে মাঠে নেমেছি। নির্বাচিত হলে বন্দর-পতেঙ্গাকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।”

গনঅধিকার পরিষদের নেতারা জানান, ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন (আকাশ) একজন শিক্ষিত, দক্ষ ও আদর্শবান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছেন। আগামী দিনে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ট্রাক প্রতীকের পক্ষে জনমত আরও সুসংহত করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com