সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা

  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৫৯ এএম
  • ১১০ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ-চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলম নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

দিনব্যাপী গণসংযোগকালে তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, সড়ক ও বাজার এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর কথা মনোযোগ সহকারে শোনেন এবং দীর্ঘদিনের জমে থাকা সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন।

গণসংযোগকালে শফিউল আলম বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনীতির মূল প্রেরণা।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সঙ্গে নিয়েই তিনি কাজ করতে চান।

গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় অনেকেই প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা৮ জানান এবং পরিবর্তনের প্রত্যাশায় তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় শফিউল আলমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com