মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭.৪৫ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেয়ায় তাকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে মোট ৩০টি আসনে লড়বে দলটি। এরমধ্যে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নেত্রকোণা-২ ফাহিম রহমান খান, রাজবাড়ী-২ জামিল হিজাযী, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন ও বান্দরবান আসনে (বান্দরবান পার্বত্য জেলা) এস এম সুজা উদ্দিন সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন।

অন্যদিকে চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ, দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী ও নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির, মৌলভৈীবাজার-৪ আসনে প্রীতম দাস এনসিপির হয়ে সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com