মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে আশ্রয় নিতে আসা গৃহবধূকে দুই আনসারের ধর্ষণ

  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ৩২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে হাসপাতালে আশ্রয় নিতে এসে দুই জন আনসার সদস্যের ধর্ষণের স্বীকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল এই ঘটনা ঘটে। আটকরা হলেন- আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদ।

নির্যাতনের শিকার গৃহবধূ জানান, রাতে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানযোগে তারা নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় নানারবাড়ি যাচ্ছিলেন। রাত তিনটার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা সদর হাসপাতালে আশ্রয় নেন। এসময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় তাকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে নিচ তলায় নেমে স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় থানায় গিয়ে অভিযোগ জানান।

মানিকগঞ্জের পুলিশ ‍সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ভোরের দিকে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূকে হাসপাতালে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com