সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বরগুনায় আগুনে পুড়ে ছাই ঘটনাস্থলে পরিদর্শন করেন ইউএনও

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ৮.১০ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্রীজ সংলগ্নের উত্তর পাড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে একটি চায়ের দোকান পুড়ে গেছে।খবর পেয়ে আজ বুধবার (১৩মে) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আসাদুজ্জামান।
এর আগে মঙ্গলবার (১২মে) রাত ১২টার দিকে
নিশানবাড়ীয়া ইউনিয়নের লাউপাড়া বাজারের মোসা.নাসিমা বেগমের চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চা বিক্রেতা নাসিমা বলেন,প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে বাড়ি যাই।আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি তারপর দেখি আমার সবকিছু পুড়ে গেছে।আমার আনুমানিক ৬০-৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.
দুলাল ফরাজী বলেন,নাসিমার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে ধারনা করা হচ্ছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ নাসিমাকে সহযোগীতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.আসাদুজ্জামান বলেন,আমি ঘটনাস্থলে পরিদর্শন
করে ক্ষতিগ্রস্থ চায়ের দোকান মোসাঃনাসিমাকে ত্রাণ
সামগ্রী দেওয়া হয়েছে এবং পরবর্তিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মনিকা নাজনীন,৭নং সোনাকাটা ইউপি চেয়ারম্যান মো.সুলতান ফরাজী এবং তালতলী সাংবাদিক ফোরামের (ভারপ্রাপ্ত)  সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান নাদিম,
তালতলী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক
মো.মল্লিক মো.জামাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com