সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

এআই নির্মিত ছবি দিয়ে জুলাই স্তম্ভ নিয়ে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬.৩৯ পিএম
  • ৮০ বার পড়া হয়েছে

(বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্মিত ছবি ব্যবহার করে জুলাই স্তম্ভ নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ‘শাহবাগে জুলাই স্তম্ভে গোবর মেখে দিল তাওহীদি জনতা’ এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়।

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, মূলধারার কোনো গণমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, ছবিটিও এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেইজ বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বাড়িয়েছে। বিশেষ করে এসব অপতথ্য সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া খবর ঠেকাতে নিয়মিত কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব নিয়মিত যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com