সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫, ৭.১০ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রের পাড় থেকে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে প্রবেশ করতে শিশু-নারীসহ ৩৫ রোহিঙ্গা নাগরিক পতেঙ্গার খেজুরতলা বেড়ী এলাকায় অবস্থান নিয়েছিলেন। পরে গোপন সংবাদের  ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোয়াখালীর ভাসানচর এলাকায় রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। এরপর তারা পতেঙ্গ এলাকায় অবস্থান নেন। ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com