সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫, ৬.৫২ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের পুত্র সহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেফতার।

শুক্রবার (০২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠী বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ।

অপহরণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি শ্রীরামকাঠী  ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ নাঈম শেখ (৩০) ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, নাঈম শেখের নেতৃত্বে দুইজন ছাত্রকে অপহরণ করার ফলে তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অপহরন মামলায় ওয়ারেন্ট ভুক্ত এক নম্বর আসামি হাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। শনিবার (৩ মে) নাঈম শেখ কে পিরোজপুর বিজ্ঞ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ১২ই মার্চ  সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচ,এস ,সি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছিলো।

সাংবাদিক উথান মন্ডল এর ছেলে উৎসব মন্ডল  ও  বন্ধু সাজ্জাদ হোসেন এর সঙ্গে রাত আটটার দিকে মোটরসাইকেল করে পিরোজপুর যাচ্ছিল এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছ থেকে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে  মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com