মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত-৩

  • আপডেট সময় শুক্রবার, ২ মে, ২০২৫, ৮.১৭ পিএম
  • ৭৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতি‌নি‌ধি : পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের
দুইজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি সেতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ি মো. আলমগীর হোসেন এর স্ত্রী। সে দুই সন্তানের জননী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকসা যোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিলেন। এসময় সড়কের বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে আস‌লে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রু‌পের পণ্যবাহী একটি পিকআপ অটোরিকসাটিকে চাপা দেয়। এসময় অটোরিকসা দুমরেমুচরে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তার বৃদ্ধা মা রহিমা বেগম(৯০)কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহ অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন র‌য়ে‌ছে। পুলিশ হাসপাতাল হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর গ্রামবাসি ঘাতক পিকআপ গাড়িটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশিচত করে বলেন, হাসপাতাল হতে নিহত গৃহবধূও লাশ ইদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com