সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাবনায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

পাবনায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা  ইউনিয়নের লুক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১)।

স্থানীয়রা জানান, ওই চরের জমি দখল নিয়ে দীর্ঘ বছর ধরে কুষ্টিয়া অঞ্চলের একটি গ্রুপের সঙ্গে ঈশ্বরদী অঞ্চলের গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছে। সম্প্রতি সরকারিভাবে ডিগ্রির চরের এই সম্পত্তি লিজ দিয়েছে সরকার। সেই লিজের সম্পদ দখলকে কেন্দ্র করে ঈশ্বরদী অঞ্চলের ইয়াসিন ও মক্কেল মৃধা গ্রুপের সঙ্গে কুষ্টিয়া অঞ্চলের মুকুল ও কালু বাহিনীর ঝামেলার সূত্রপাত। এই ঘটনার পর থেকে চর অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com