সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইসরায়েলের সমুদ্র উপকূলে হাঙ্গরের বিরল হামলার পর একজন নিখোঁজ

  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩.৪৬ এএম
  • ১০২ বার পড়া হয়েছে

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সমুদ্র উপকূলে হাঙ্গরের হামলার পর একজন সাঁতারু নিখোঁজ হয়েছেন। ইসরায়েলি উপকূলে হাঙ্গরের এ ধরনের হামলার ঘটনা খুবই বিরল।

তেল আভিভ থেকে ৪০ কিলোমিটার দূরে হাডেরা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।

ওলগা সৈকতে অনেক মানুষের সামনেই এই ঘটনা ঘটে। সেই সময় মানুষজনের চিৎকার করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উপকূলের যেসব স্থানে গরম পানি ছেড়ে দেওয়া হয়, সেসব এলাকায় বছরের এই সময়টায় হাঙ্গর দেখা যায়। কিন্তু এগুলো কাউকে আক্রমণ করে না।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সেদেশে হাঙ্গরের হামলায় মৃত্যুর কোনো ঘটনার কথা জানা যায়নি।

যদিও এর আগে অন্তত তিনবার হাঙ্গরের হামলার ঘটনা ঘটেছে সেখানে।

এই ঘটনার পর পুলিশ সৈকতে লোকসমাগম বন্ধ করে দিয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com