সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আওয়ামীলীগের ৫ নেতাকে আটক করেছে পুলিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১.৪২ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা—কর্মীকে আটক করা হয়েছে, তারা বিভিন্ন মামলার আসামি বলছে পুলিশ। ২০ এপ্রিল রোববার গভীর রাতে ও ২১ এপ্রিল সোমবার সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ওসি আরশেদুল হক। আটককৃতরা হলেন — রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ(৫৫), কলেজপাড়া এলাকার অজয় বসাক (৫২), পৌর যুবলীগ নেতা ইউসুফ আলী (৩৩), উপজেলা ছাত্রলীগ সদস্য সানোয়ার হোসেন সানিল (২২) ও হোসেনগাঁও ইউনিয়নের ৭ নং — ওয়ার্ড যুবলীগ সদস্য দুলাল হোসেন (৩২)। ওসি আরশেদুল হক বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নামে একাধিক মামলা করা হয়। আটকের পর আসামিদের ২১ এপ্রিল সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com