সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কদমতলী থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি মোঃ রাজন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬.১৪ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা মোঃ রাজন (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের এক নং ইউনিট যুবলীগ সভাপতি।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সাথে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা এবং চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com