সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বরগুনায় মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭.৩৪ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার স্বামী মনির সিকদার ও স্ত্রী নিরু বেগম এলাকা জুড়ে তৈরি করেছিলেন মাদকের সম্রাজ্য। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে তৈরি করেছিলেন মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। অবশেষে গভীর রাতে পুলিশের একটি চৌকস দলের হাতে মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেপ্তার হলেও সুকৌশলে পালিয়ে যায় স্বামী মনির সিকদার।

শুক্রবার (৪ এপ্রিল) গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম। জানা গেছে নিরু বেগম একাধিক মাদক কারবারি মামলার আসামি।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল, শুক্রবার রাতের প্রথম প্রহরে) গভীর রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকা থেকে নিলু খানকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার খাজুরতলা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদকের কারবার করে আসছিলেন কুখ্যাত মাদক কারবারি মনির সিকদার ও স্ত্রী নিরু বেগম। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় বরগুনা থানা পুলিশ। এসময় স্বামী মনির সিকদার পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে স্ত্রী নিরু বেগমের দখলে থাকা ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া নিরু বেগম ৩টি মাদক মামলার আসামি।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, নিরু বেগম ও তার স্বামী দীর্ঘদিন যাবৎ মাদকের কারবার করে আসছিলো। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার স্বামী মনির পালিয়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, বরগুনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ। সকল মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

ছবি: বরগুনার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী নিরু বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com