সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সড়ক মেরামতে বাধা, চাঁদার দাবিতে মারধর! 

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩.০৯ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে গ্রামীণ সড়ক মেরামতে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আওয়ামীলীগ সমর্থিত দুই সহোদর ভাই আলম(৩৮), বাচ্চু (৩০), ও আলমের কলেজ পড়ুয়া ছেলে ছাত্রলীগ নেতা আকাশ(২১) এর বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আলম, বাচ্চু ও আকাশ হামলা চালায়। এতে নারীসহ ২জন আহত হয়।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কেয়ামত উদ্দিন বাড়ীতে।

জানা গেছে, কেয়ামত বাড়ীর মৃত ইদ্রিস মিয়ার ছেলে আলাউদ্দিনের গরুর খামারে যাওয়ার শত বছর পুরোনো কাঁচা রাস্তা মেরামত করতে গেলে একই বাড়ীর মৃত আতিক উল্লাহর ছেলে আলম, বাচ্চু ও আলমের ছেলে আকাশ বাধা দেয় ও ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। আলাউদ্দিন চাঁদা দিতে অস্বীকার করলে তর্ক বিতর্ক বাধে।

একপর্যায়ে বাচ্চু আলাউদ্দিনকে ঘুসি মারলে আলম ও আকাশও মারধর শুরু করে। আলাউদ্দিনের  শৌর-চিৎকার শুনে তার বোন নার্গিস আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করে।

আলাউদ্দিন অভিযোগ করে বলেন- এর আগেও আলাউদ্দিন সাতটি গরু খরিদ করে আনার সময় আলম ও বাচ্চু ৩৫ হাজার টাকা চাঁদা আদায় করে নেয়। একই বাড়ির প্রবাসী আনোয়ার বাড়ী নির্মাণের সময় রাস্তায় খুঁটিপুঁতে তার কাছ থেকেও ৩৫ হাজার টাকা চাঁদা নেয় তারা।

চাঁদা দায়ের অভিযোগে রাস্তার কাজ কাজে বাধার সংবাদ সংগ্রহে গেলে এ প্রতিবেদকের সামনেই আলমের ছেলে আকাশ উত্তেজিত হয়ে বারবার আলাউদ্দিনকে মারতে আসে।

বাচ্চুকে খুঁজে পাওয়া না গেলেও আলমকে ক্ষেতে ওষুধ স্প্রে করতে দেখা যায়। তার বক্তব্য জানতে চাইলে প্রথমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। স্থানীয়দের অনুরোধে এসে পুরো ঘটনাকে মিথ্যা বলে চিৎকার চেচামেচি করতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com