সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে নারীর ওপর হামলা করে স্বর্ণ ছিনতাই, আটক চোর

  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১.০৬ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে ঘরে প্রবেশ করে মর্জিনা বেগম (৭০) নামে এক নারীর ওপর হামলা করে স্বর্ণের চেইন ও কানের রিং ছিনতাই করে নিয়ে যায়। বুধবার (০৫ মার্চ) দুপুরে সদর থানার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সদর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. মোতালেব হোসেনের স্ত্রী মর্জিনা বেগম মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে বসতঘরে কোরআন শরীফ পড়ছিলেন। এসময় হটাৎ একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. মিলন শেখ (৪০) প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। তখন মর্জিনা পিছনে ফিরে দেখেন চোর মিলনকে চিনতে পারলে ডাকচিৎকার শুরু করলে মর্জিনাকে মারধর করে গলার চেইন ও কানের রিং টেনে নিয়ে যায়। এতে রক্তাক্ত হয় মর্জিনা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে জেলা চোরাই চক্রের সক্রিয় সদস্য অভিযুক্ত মিলন শেখকে চেইন ও কানের রিং সহ গ্রেফতার করা হয়। এই স্বর্ণের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। আসামিকে চোরাই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com