সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.০৯ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। রোববার রাতে উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন- উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকার ইনজাল খানের স্ত্রী মোসাঃ রেশমা বেগম(৪০) ও গিয়াস হাওলাদার ও রেশমা বেগমের ছেলে মোঃ শুভ হাওলাদার(১৯)।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান খান জানান ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়ীর ভিতরে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে মাদক উদ্ধার অভিযান করা হয়। পরে, মোসাঃ রেশমা বেগমের দেহ তল্লাশী করে একশ পিস ও মোঃ শুভ হাওলাদারের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান- গ্রেফতার কৃতরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০(ক) ধারার অপরাধ করেছে। এ বিষয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com