সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গুলিবিদ্ধ ডাকাত গ্রেপ্তার!

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১৬ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করছে পুলিশ। পরে তাকে আহত অবস্হায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটওয়ারীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রবিন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল রবিন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিয়ান চালায়। এসময় রবিন পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে। এতে রবিন গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। বর্তমানে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com