সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.১৪ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু  হয়েছে।

সোমবার (১৭ ফেবব্রুয়ারী) সকালে পিরোজপুর-ঢাকা  মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫), তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে হাসপাতালে উঠাবার আগেই ওই দিন দুপুরে তাদের মৃত্যু হয়।

নাজিরপু থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোন অভিযোগ পাই নি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত ৩ জনের অবস্থা আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। এ ছাড়া সেখানে থাকা আরো ২ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশংকা জনক হওয়া স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com