সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৬

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৫১ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে  সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০), মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০),আওয়ামী লীগের সক্রিয় কর্মী ফারুক মিয়া (৪০) ও মোঃ কাইরুম (৪৫)। অপরদিকে মাদক মামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ মতিনের পুত্র মোঃ লিটন মিয়া(২৫) ও জামাল মিয়া (৩৬)।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে ও সার্কেল উনার সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় ৪ ও মাদক মামলায় ২ অসামী সহ ৬ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com