সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে মাকে গাছের সাথে বেধে ঘরে আগুন দেয়া চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার 

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪৫ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন দিয়েছে মোঃ আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে ইন্দুরকারী থানা পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে আলামিনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন।
অভিযুক্ত আল আমীন(২৬) ইন্দুরকানি উপজেলার  পত্তাশী ইউনিয়নের জয়নাল কাজীর পুত্র।
অভিযুক্ত আল আমীনের পিতা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করলে রোববার রাতই পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন নারী সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হয়। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রোববার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যায়। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
জয়নাল কাজী বলেন, ঘরে আগুন দিয়েছে আমরা অতিষ্ঠ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি এর বেশি কিছু বলতে চাই না।
এ বিষয় ইন্দুরকানী থানার (ওসি) মো: মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য আল-আমীনকে রাতেই গ্রেফতার করা হয়। তার পিতার মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com