বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গ্রামীণ সড়ক নষ্ট ও বায়ু দূষণ করায় দুই ইটভাটায় অভিযান

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর জেলায় বায়ু দূষণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ইটভাটা হচ্ছে ফ্রেন্ডস ব্রিকস ও রোহান রাতুল ব্রিকসকে।

গতকাল সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার হিরামন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক প্রসিকিউশন প্রদান করেন।

এ অভিযানে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, পুলিশের চৌকস টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগীতা করেন।

দণ্ডপ্রাপ্ত ভাটাগুলোর মধ্যে ফ্রেন্ডস ব্রিকসকে ৫০ হাজার ও রোহান রাতুল ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় এক্সকিউভেটরের সাহায্যে কাঁচা ইটসহ কিলন আংশিক ভেঙে ফেলা হয়েছে। বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com