সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.১৮ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে গভীররাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রলবোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রলবোমা রেখেছে তা অনুসন্ধান করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com