সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.৩১ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

(জানুয়ারি ০২, ২০২৫ , ৪:৩০ অপরাহ্ণবিষয়বস্তু: অপরাধ,)

একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।

বুধবার (১ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:১৫ ঘটিকায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০:১৫ ঘটিকায় টহল টিমটি সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নাইন এম.এম. এর একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। (ডিএমপি নি:)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com