সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নকল বাঘ ধরতে হেলিকপ্টার নিয়ে পৌঁছে গেল সশস্ত্র পুলিশ বাহিনী

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৮.৪৮ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

লোকালয়ে বাঘ দেখতে পেয়ে পুলিশে ফোন করেন এক ব্যক্তি। কিন্তু পুলিশ অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে গিয়ে রীতিমতো বোকা বনে যায় । ব্রিটেনের কেন্টের ঘটনা।

কেন্টের এক এলাকায় শনিবার কিছু গাছের আড়ালে বাঘ দেখতে পাওয়ার খবর যায় আপৎকালীন নম্বরে। বাঘ ধরতে পুরো প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। হেলিকপ্টারে করে জনা দশেক পুলিশ কর্মী জাল, ঘুমপাড়ানি গুলি-বন্দুক, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছন। কিন্তু তাঁদের জন্য সেখানে অপেক্ষা করছিল এক সারপ্রাইজ।

পুলিশ কর্মীরা গিয়ে দেখেন, এ বাঘ জীবন্ত নয়, একটি মূর্তি। খোঁজ নিয়ে জানা যায়, জুলিয়েট সিম্পসন নামে বছর পঁচাশির এক মহিলা মূর্তি তৈরির কাজ করেন। তিনিই এই বাগের মূর্তিটি বসিয়েছেন সেখানে।

যেখানে মূর্তিটি রাখা হয়েছে, রাস্তা থেকে সেটি প্রায় ৩০ মিটার দূরত্বে। আর মূর্তিটি একটি প্রমাণ সাইজের বাঘের আকারের। ফলে এতটা দূর থেকে দেখে সেটি মূর্তি না আসল তা ঠিক বুঝতে পারেননি ওই ব্যক্তি। সেটিকে জীবন্ত ভেবে পুলিশে ফোন করে দেন।

গোটা ঘটনা জানিয়ে, কয়েকটি ছবি পোস্ট করা হয় ফেসবুকে। সেই পোস্টটিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।  লকডাউনের মাঝে ঘরে বসে এমন এক ঘটনা বেশ উপভোগই করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com