সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬.৩৮ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের  নাজিরপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

 গ্রেপ্তার কৃতরা  হলেন-  উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের  হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫) তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।

 শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার হাওলাদার (৬১) শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,

শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি,

 কলারদোয়ানিয়া ইউনিয়নের আ: খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া(৫০) কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,

 দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মোঃ কামরুজ্জামান মিন্টু (৪৫) দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।

নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে না‌জিরপুর থানায়  বিএন‌পির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘড় পোরানো মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ওই পাঁচ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com