সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭.০৬ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ও দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমি নিশ্চিত, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার নেতৃত্বে উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, পূর্ববর্তী মেয়াদে দুই দেশের এ সম্পর্ক আরও গভীর হয়েছে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com