সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

না‌জিরপু‌রে নিত্যপণ্যের বাজারে অভিযান ৭ প্রতিষ্ঠানকে জরিমানা 

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮.৩৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

পি‌রোজপুর প্রতিনিধি:

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে উপ‌জেলা প্রশাসন ও ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের যৌথ অ‌ভিযা‌নে কাঁচা বাজার, মৎস‌্য, মুরগী এবং মু‌দি ম‌নোহরী সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এতে ৭ দোকানী‌কে মোট ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৮ অ‌ক্টোবর) বিকেলে উপ‌জেলার স্থানীয় সাতকা‌ছে‌মিয়া বাজা‌রে এ অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

এসময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের পি‌রোজপু‌রের  সহকা‌রি প‌রিচালক দেবা‌শিষ রায় এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

অ‌ভিযান প‌রিচালনাকা‌লে দোকা‌নে মূল্য তালিকা না টানানো, মেয়া‌দোত্তীর্ণ পন‌্য রাখা এবং বেশি দামে বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে ২ টি স‌জ্বির দোকান, এবং ৫ টি মু‌দি দোকানী‌কে পৃথক পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।

অ‌ভিযা‌নে সহায়তা ক‌রেন উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ ত‌রিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম‌্যান রা‌সেল সিকদার, না‌জিরপুর থানা পু‌লি‌শের এস আই পার্থ ।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অরূপ রতন সিংহ এবং ভোক্তা অ‌ধিকারের সহকা‌রি প‌রিচালক দেবা‌শিষ রায় জানান, দোকা‌নে মূল্য তালিকা না টানানো, মেয়া‌দোত্তীর্ণ পন‌্য রাখা এবং বেশি দামে বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে ৭ ব‌্যবসায়ী‌কে মোট ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে আমা‌দের এ অ‌ভিযান অব‌্যহত থাক‌বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com