সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২.৩৭ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর জেলা সদরের টুমচর ইউনিয়নে ধাওয়া করে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা এলাকা থেকে অস্ত্রসহ সোহেলকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি-ধামকি দেয়। এসময় অস্ত্রধারীরা তারেককে গুলি করার ভয় দেখায়। একপর্যায়ে তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভালবারসহ নাইন এম এম নামে দুটি বিদেশি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর জিয়া উদ্দিন আহমেদ, সেনা সদস্যসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছ জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার ও কিভাবে ওই যুবকের কাছে আসছে তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com