সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫.৪২ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। এর ফলে অনলাইনের মাধ্যমে পাসপোর্টধারীরা ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আগামী বছরের প্রথম থেকে এই সুবিধা পাবেন বাংলাদেশিরা।

শুক্রবার ব্যাংককের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজীর নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

এরইমধ্যে দেশটি তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে এ সুবিধা দেওয়া শুরু করেছে।

কনস্যুলার শাখার মহাপরিচালক হ্বরায়ূত পংপ্রাপান্ত বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে।

গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ-সংক্রান্ত চুক্তি আগামী ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে। কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

কনস্যুলার শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময় ডেসটিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিচর্যাকারীর ভিসাসহ এ ভিসা পাঁচ বছর মেয়াদি এবং প্রতি ভ্রমণ ছয় মাস মেয়াদি।

এক্ষেত্রে থাই ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশ দূতাবাস ব্যাংককের সুপারিশপত্র প্রয়োজন হবে না বলে উল্লেখ করেছেন মহাপরিচালক।

রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত জানান, ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনকারীদের মধ্যে নকল বা মিথ্যা ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে আবেদনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। যদি তারা কোনো এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করেন, সেক্ষেত্রে এজেন্ট সঠিক ডকুমেন্ট জমা দিচ্ছে কিনা তা খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের প্রবণতা বজায় থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে বলেও জানান তিনি।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com