সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রায়পুরে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় নাম স্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে মুসা নামের ৪ বছরের একটি শিশু। নিহত মুসা সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ হায়দার আলী বেপারি বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক (চট্র মেট্রো-ট ১১-৭৮৯৩) মাল বোঝাই করে রায়পুর অভিমুখে যেতে থাকলে চৈতাইল্যা দিঘির পাড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় মুসা (৪) নামের শিশুটি ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারায় সে।

সড়কের সাথে থেতলে যায় তার পুরো দেহ! দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে ততোক্ষণে পালিয়ে যায় চালক।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) আমির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com