সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০.০১ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র -ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন গোলাম হায়দার মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক চলার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। পিরোজপুর শংকরপাশা ইউনিয়ন গোলাম  হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: মাকুল খানম এর
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার,পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান,পিরোজপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট  মুহাম্মাদুল্লাহ ,টিটিসি ইক্সট্রাক্টর মো মাসুদ রানা সহ অন্যরা।এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন।” ফুটপাত দিয়ে চলাচল করুন। যেখানে ফুটপাত নেই, সেখানে রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে চলাচল করুন। রক্ষিত/অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ডানে -বামে দেখে সাবধানে পার হোন। দৌড়ে রাস্তা পার হবেন না, রাস্তা পারাপারের সময় ইয়ারফোন/মোবাইল ফোন ব্যবহার করবেন না।
ছাত্র জনতার অঙ্গীকার” নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিবাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com