বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাচারের অর্থ ফেরাতে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে, পাচার অর্থ ফিরিয়ে আনতে ওয়াশিংটন থেকে কারিগরি সহযোগিতা নেওয়া হবে- এমন ইঙ্গিত দিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে ইতোমধ্যে একটা টাস্কফোর্স আছে এবং গভর্নরের সঙ্গে কথা হয়েছে। এটার জন্য কিছু কারিগরি সহযোগিতা লাগবে। উনি ওয়াশিংটন গেছেন, আমরাও যাচ্ছি। এটা আমাদের একটা প্রায়োরিটি

রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে অনেক রাজনৈতিক দলের নেতার বৈঠক হয়েছে, সেখানে তারা দাবি করেছেন পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য কমিশন গঠন করা নিয়ে। এটার কি সিদ্ধান্ত হয়েছে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থের বিষয়ে অলরেডি একটা টাস্কফোর্স আছে এবং গভর্নরের সঙ্গে কথা হয়েছে।

পাচার অর্থ ফিরিয়ে আনতে কমিশন গঠন করার প্রয়োজন আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কমিশন গঠন করার বিষয়ে আমি কিছু বলবো না। অলরেডি একটা টাস্কফোর্স করেছি। এটার জন্য জাতীয় একটা কমিটিও আছে। কমিশন যখন গঠন করবে আমার সঙ্গে আলাপ-আলোচনা করে, দেখি তারা কী বলে।

কতদিনের মধ্যে ফেরত আসতে পারে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা বলা যাবে না। কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি। টাকা দেশ ঠেকে চলে গেছে অনেক বছর ধরে, হঠাৎ করে ফেরত আসার সম্পর্কে এখন আমার কাছে জানতে চাচ্ছেন। অ্যাকটিভলি কাজ শুরু হয়ে গেছে।

ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে, কিন্তু সবজির বাজারে এখনো স্বস্তি আসেনি। সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, সবজি সিজনাল, সবজির বাজারে স্বস্তি আসবে। সবগুলোতে স্বস্তি আসবে।

বাজারে মানুষ এখনো স্বস্তি পাচ্ছে না। সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে তিনি বলেন, বাজারে স্বস্তি পাচ্ছে না, আমরা তো চেষ্টা করছি যতটুকু সরবরাহ করা যায়। ওপেন মার্কেটে (খোলা বাজার) আমরা দিচ্ছি, টিসিবি দিচ্ছি, আলাদাভাবে দিচ্ছে। টিসিবি ছাড়াও কৃষি বিপণন করছে। কয়েকটা প্রাইভেট সংস্থা আছে তারা নিজ উদ্যোগে করছে। ওরা নিজেদের অর্থে করছে, তাদেরও আমরা এনকারেজ (উৎসাহিত) করছি।

একজন সমন্বয়ক বলেছেন আপনারা সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছেন? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যর্থ-সফলতার বিষয়ে আমি কিছু বলবো না।

এদিকে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে গঠিত টাস্কফোর্স গত ২৯ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com