সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে টাকা ছিনতাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩.০৭ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় কিবরিয়া হাওলাদার (৩৫) নামে এক বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মক্রমপট্টি এলাকার মৃত নওয়াবলী হাওলাদারের পুত্র।

বুধবার (১৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার আজিমনগর বাজার থেকে দোকান বন্ধ করে রাত ৮ টার সময় বাড়িতে ফিরছিলেন।  ফেরার পথে ঘারুয়ী ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় এলে অজ্ঞাত কয়েকজন পিছন থেকে হামলা করে ও চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে পরবর্তীতে প্রায় চার লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী জানান, আমি ঘটনাটি জানতে পেরেছি। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। আমার ওয়ার্ডের কিবরিয়া হাওলাদার নামে এক বিকাশের এজেন্টের চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান কে সকালে মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com