বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবা‌ড়িয়া উপ‌জেলা বিএন‌পির আহবায়ক রুহুল আ‌মিন দুলালের ব‌হিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শুক্রবার সকালে মঠবাড়িয়া পৌর ভবন সম্মুখ সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কয়েক হাজার বিএনপির তৃণমূল নেতা- কর্মীরা অংশ নেয়।
মানববন্ধন শেষে বিএনপি নেতা আবুল কালাম আজাদ (সাবু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, বিএনপি নেতা খলিলুর রহমান খন্দকার, দুলাল সরদার ও রিপন মাতুব্বর সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা মঠবাড়িয়া বিএনপির দুর্দিনের কান্ডারী ও জননেতা রুহুল আমিন দুলালের বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবী জানান।
এদিকে বৃহষ্পতিবার সন্ধায় মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুহুল আমিন দুলালের বহিস্কারের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করে। এমনকি অনেক স্থানে নেতা-কর্মীদের কান্নায় বেঙ্গে পরতে দেখা যায়।
উল্লেখ্য, রুহুল আমিন দুলাল ১৯৮০ সালে থানা জাতীয়তাবাদী ছাত্রদলের  যুগ্ন সাধারণ সম্পাদক ছিরেন, ১৯৮২ সালে ছাত্র দলের আহবায়ক ছিলেন, ১৯৯৬ পৌর বিএনপির আহবায়ক ছিলেন, ২০০৩ সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং ২০২৩ সালে উপজেলা বিএনপির আহবাযক মনোনীত হন। পতিত আ’লীগ সরকারের আমলে ১০/১২ টি মামলা ও হামলার শিকার হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com