বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও আগুনের ঘটনা

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.২৫ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে একটি শিল্পাঞ্চলে কারখানা দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও আগুনের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, পাঁচ আগস্ট সরকার পতনের পর গোড়াই শিল্পাঞ্চলে বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান গ্রুপ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম গ্রুপের মধ্যে শিল্পাঞ্চলের কারখানা দখলসহ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে কয়েকটি কারখানা দখলের চেষ্টাও করে গ্রুপ দুটি। এ নিয়ে আতঙ্কে ছিলেন কারখানার মালিক, কর্মচারীরা।

শাহ আলমসহ তার গ্রুপের লোকজনের অভিযোগ, ফিরোজ হায়দার খানের পক্ষ আব্দুর রাজ্জাক, সেতু হায়দার খান আলীম ও হাসমতসহ ২০-৩০ জন বিভিন্ন কারখানা দখলের চেষ্টা করে।

অপরদিকে, ফিরোজ হায়দার খান ও তার গ্রুপের লোকজনের অভিযোগ, খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আরিফ, জাহাঙ্গীর সুজন, শাহিন, সেলিম, আলমগীর, পাপ্পু ও জয়ের পাড়ার বাবুলসহ ৪০-৫০ জন নেতাকর্মী কারখানা দখলের চেষ্টা করেছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে হাঁটুভাঙ্গা বাস স্টেশন এলাকায় শ্রমিক দলের অফিস দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। উভয় পক্ষের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। এ সময় আহত হন কয়েকজন, ভাঙচুর করা হয় অফিস, আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। উভয় গ্রুপের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।

মির্জাপুর থানার ডিউটি অফিসার সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। কোনো পক্ষই বুধবার সকাল আটটা পর্যন্ত মামলা করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com