সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ট্রাফিকের কনস্টেবলকে মারধর গাড়িসহ ড্রাইভার আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১.০৭ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রামঃ-চট্টগ্রামের খুলশী থানার ১ নং রোডে উল্টো দিক থেকে এসে একটি প্রাডো পাজেরো জিপ যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪ গাড়িটি  রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগনাল দেয়। কিছু বুঝে উঠার আগেই গাড়ির চালক উক্ত কনস্টেবলের শার্টের কলার ধরে এলোপাতাড়ি ভাবে মারধর করেন। যার ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিড়ে যায়। সেই সাথে মুখমণ্ডলেও আঘাতপ্রাপ্ত হয়।

২৭ আগস্ট মঙ্গলবার ১টা ৩০ মিনিটের সময় এঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। পরবর্তীতে উপস্থিত ছাত্রদের সহযোগিতায় চালকসহ গাড়িটিকে আটক করে খুলশী থানায় কর্তব্যরত এসআই রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়। আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় ওই ড্রাইভারকে নিয়োগকারী কর্তৃপক্ষ ওই ড্রাইভারকে চাকরি থেকে বহিষ্কার করেছে (নিম্নে সংযুক্ত)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com