সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাকিবকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ

  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৭.০৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে বর্তমানে পাকিস্তানে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরইমধ্যে তাকে ক্রিকেট থেকে সরিয়ে দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় আসামি হয়েছেন সাকিব আল হাসানও।

গত ২২ অগাস্ট ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় করা মামলায় আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার আইনি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সাকিবকে দেশে ফেরাতে শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম।

নোটিশে বলা হয়েছে, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না। তাকে অবিলম্বে ক্রিকেট দল থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।

এ বছরের শুরুতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। এরপর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিকেটও খেলে চলেছেন তিনি।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ ভেঙে দেওয়া হয়। এর ফলে সংসদ সদস্য পদ হারান সাকিব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com