সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হোমনায় রাতেও দরিদ্রের বাড়িতে খাবার নিয়ে হাজির উর্ধতন পুলিশ কর্মকর্তা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৪.২৯ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী খেটে খাওয়া দিনমজুর নিম্ন আয়ের মানুষের বাড়িতে গভীর রাতে  হাজির পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা।  তবে কোন আসামীর খোঁজে নয়।  হাতে  চাল, ডাল ও আলু,পেয়াজ সহ  ইফতার সামগ্রী নিয়ে। তিনি হোমনা- মেঘনা সার্কেল অফিসার  সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ ফজলুল করিম। তিনি রাতের বেলায় নিজে হাতে এ  সব খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন অসহায় দুস্থ ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়িতে।
গতকাল সোমবার রাত ১০ টার দিকে হোমনা পৌর সভার ১ ও ৩ নং ওয়ার্ডের ২০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া  হয়েছে ।
এ সময় খাদ্যসামগ্রী  পেয়ে খুশি কর্মহীন এ ঘরবন্দি মানুষ।

হোমনা -মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার( এএসপি) মোঃফজলুল করিম বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে  প্রতি রাতে ২০ থেকে ২৫টি  অসহায়  দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে  এ খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি।   করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে সচেতনতার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে  এ উদ্যোগ গ্রহন করেছি। করোনাভাইরাস মোকাবেলায় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে সাধ্যমত খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com