সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাফুফেকে জরিমানা করল ফিফা

  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৯.১১ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ৬ জুন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। ঘরের মাঠ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ওই ম্যাচে দর্শক ঢুকে যায় মাঠে। যে কারণে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ২৭ টাকা।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রোববার (১৮ আগস্ট) জরিমানার ব্যাপারটি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‌‘অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। এ কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ০-২ গোলে। দুই লেগের প্রথম ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোলে।

এর আগে বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com