সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আমতলীতে সংখ্যালঘুদের কুড়ে আগুন,রাত জেগে পাহারা,আতঙ্ক !

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১.২৪ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে পাঁচটি খড়-কুটার কুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্ত¡রা। এতে ওই গ্রামের সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। দুর্বৃত্ত¡দের হাত থেকে রক্ষায় ওই গ্রামের সংখ্যালঘু পরিবারগুলো রাত জেগে পাহারা দিচ্ছে। ঘটনা ঘটেছে গত শনিবার রাতে। ঘটনার পর থেকে ওই গ্রামের সংখ্যালঘু পরিবার রাত জেগে পাহারা দিচ্ছেন।

জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে যায়। এরপর থেকে আমতলী উপজেলার বিএনপি নেতা কর্মীরা জমি দখল, হাট দখল, ভাংচুর ও লুটপাটে মেতে উঠে। তারই ধারাবাহিতায় শনিবার রাতে দুর্বৃত্ত¡রা গুলিশাখালী গ্রামের সুখরঞ্জন মাঝি, সুবোধ মাঝি, সুবাস মাঝি, কৃষ্ণকান্ড গাইন ও মহাদেব দাশের খড়-কুটায় কুড়ে আগুন দেয়। দুর্বৃত্ত¡দের দেয়া আগুনে পাঁচটি কুড় পুড়ে যায়। এতে ওই গ্রামের সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। রবিবার রাত থেকে ওই গ্রামের সংখ্যালঘু পরিবারগুলো রাত জেগে পাহারা দিচ্ছে।
সোমবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, পাচটি খড়-কুটার কুড়ে আগুন দেয়া। গ্রামের মধ্যে কোন কোলাহল নেই। ঘরগুলো আটকে পরিবারের লোকজন অবস্থান করছে। কেউ বাহিরে তেমন বের হচ্ছে না।
কৃষ্ণকান্ত গাইন বলেন, গত শনিবার রাতে দুর্বৃত্ত¡রা গ্রামের পাঁচটি খর-কুটার কুড়ে আগুন দিয়েছে। এতে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। তিনি আরো বলেন, এরপর থেকে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই এলাকা আমি পরিদর্শণ করেছি। গ্রামের মানুষদের সচেতন থাকতে নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com