শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে চুরি ডাকাতি ও লুটপাট ঠেকাতে প্রশাসনের সাথে কাজ করছে ছাত্র সমাজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১.২১ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল(বরগুনা)প্রতিনিধিঃ-বরগুনার তালতলীতে রাতে চুরি ডাকাতি ও লুটপাট ঠেকাতে উপজেলা প্রশাসনের সাথে টহল দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। প্রশাসনিক সংকটে রাতে ছাত্রদের কাছে পেয়ে খুশি প্রশাসন, এজন্য রাতে কমছে চুরি ডাকাতি ও লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গত পাঁচ আগস্ট আওয়ামীলীগ সরকারের পদত্যাগের পর আইন-শৃঙ্খলার অবনতি হয়, দেশের বিভিন্ন স্থানের মতো তালতলীতেও শুরুহয় চুরি ডাকাতি, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা। প্রশাসন তৎপর না থাকায় রিতিমত এটি উৎসবে রূপ নেয়।বিষয়টি ছাত্র সমাজের নজরে আসে এবং এসকল বিষয় প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র সমাজ উপজেলায় সমন্বয় কমিটি গঠন করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়। তখন থেকেই কমিটির সদস্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দিনের বেলায় ট্রাফিক কন্ট্রোল এবং রাতে এলাকায় পাহারা দিচ্ছে। ছাত্রদের এমন কর্মকান্ডের প্রশংসা করেছেন প্রশাসন ও সুশীল সমাজ।

তালতলী “সমুদ্র সমাজ সুশীল সংগঠনের” সভাপতি নজরুল ইসলাম লিটু বলেন, পুলিশ প্রশাসন না থাকায় দেশের আইন শৃংখলায় ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আমি তাদের ধন্যবাদ জানাই।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই কিন্তু তাদের সিকিউরিটি নিয়েও আমি চিন্তিত। কারণ দুর্বৃত্তরা ছাত্র ,ভালো-মন্দ কিছুই বোঝেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com