সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সহিংসতায় জুলাই মাসে বাংলাদেশে মোট ৩২ শিশু নিহত হয়েছে: ইউনিসেফ

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ২.০০ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জুলাই মাসে বাংলাদেশে মোট ৩২ শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২ আগস্ট) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইসেকেরা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি বাংলাদেশ থেকে ফিরেছি এবং সাম্প্রতিক সময়ে সহিংসতার যে প্রভাব শিশুদের উপর পড়েছে তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন।’

‘ইউনিসেফ নিশ্চিত করছে জুলাইয়ের আন্দোলনে অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অনেকে আহত ও আটক হয়েছে। এটি খুবই ভয়ানক ক্ষতি। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। যারা ছেলে ও মেয়েকে হারিয়েছেন তাদের প্রতি ইউনিসেফের পক্ষ থেকে আমি সহানুভূতি জানাচ্ছি। শিশুদের অবশ্যই রক্ষা করতে হবে। এটি সবার দায়িত্ব।’

এছাড়া শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ইউনিসেফের এই কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের শিশু অধিকার সম্মেলনের একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে সবকিছু মানতে হবে। কোনো আন্দোলনে শুধুমাত্র শিশুরা উপস্থিত হলেই তাদের গ্রেপ্তার করা যাবে না। এছাড়া আটকের ক্ষেত্রে শিশুদের পরিবারের বিশ্বাস, কর্মকাণ্ড এবং ধর্মকে কোনোভাবেই বিবেচনায় নেওয়া যাবে না।

শিশুরা যেন আন্দোলনে না যায় সেজন্য সেজন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে স্কুল খুলে দেওয়ার কথা বলেছেন তিনি। এরমধ্যে শিশুরা বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিশতে পারবে এবং আন্দোলন থেকে দূরে থাকবে।

আগামী ৪ জুলাই থেকে দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌরসভা বাদে সব প্রাথমিক বিদ্যালয় খুলবে। স্কুল খোলার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

সূত্র: ইউনিসেফ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com