বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৭.৩৪ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি  :  পিরোজপুর  সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের পুুকুরের পানিতে ডুবে তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তাইয়্যেবা ও জান্নাতুল  দুজনেই সকাল ৯ টার দিকে খেলতে ঘর থেকে বের হয়। অনেক সময় তাদের বাবা মা তাদেরকে দেখতে না পেয়ে খোজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের কাছের পুকুরে খুঁজতে থাকেন।  উভয়ের লাশ পুকুরে পেয়ে তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, তারা খেলতে গিয়ে গায়ে কাদা লাগায় ধুতে পুকুরে যায়। এ সময় পড়ে গিয়ে মুত্যু হতে পারে বলে তার ধারনা।
তাইয়্যেবা ও জান্নাতুল কুমিরমারা আশ্রয়ন প্রকল্পের মো: ইউসুফ ও মো: আব্দুল খালেকের  কন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com